Header Ads

আমার শহরে তুমি

আমার শহরে তুমি

পাহাড়ি বৃষ্টিতে ভিজে কখনো, নিজের দুঃখ মেপেছো?
অথবা নিজের ক্ষুদ্রতাকে স্পর্শ করেছো সমুদ্রের জলে পা ভিজিয়ে?

আমি ঐ বৃষ্টিগন্ধ, সমুদ্রের জল গায়ে মেখে,
সৌন্দর্য আর বিশালতার কাছেই বারবার পরাজিত হতে চেয়েছি ___

এ শহর, আমার শহরে যদি কখনও,
পাহাড়ি বৃষ্টির অপার সৌন্দর্য, সমুদ্রের বিশালতা হয়ে নেমে আসে___

তুমি শুধু তাকিয়ে থেকো।
অনুভূতির গভীর থেকে গভীরে,
এই ক্ষুদ্র আমি ঠিকই জায়গা করে নিবো।
_______মনে রেখো


মারজান কবির

Enter
Enter

No comments

Theme images by lobaaaato. Powered by Blogger.