Header Ads

নিষ্পাপ নেশাখোর

নেশাখোর


থমকে গেছে শ্বাস প্রশ্বাসের প্রতিটি বিন্দুকনা
অনুভুতির গভীরতা আপাতপক্ষে অর্থহীন
নিয়ম তার গতানুগতিক ধারাকে করছে অস্বিকার
জলজ্যান্ত সত্যও প্রতারনার আশ্রয় নিচ্ছে
গল্প লিখছে শুধু চোখের নিচে পড়া ধূসর কালি ।
বিচ্ছিন্ন জীবনের চলছে মাতাল ব্যবচ্ছেদ
ভাঙা কাচ নিষ্পাপ চিত্তে নিজেকে করছে রক্তাক্ত
গভীর কোন হাহাকার স্বস্তায় দিচ্ছে নিজেকে বিকিয়ে
চেনা গন্তব্য যেন নষ্ট ঘড়ির কাটাটাও সামনে ঠেলছে
গল্প লিখছে শুধু চোখের নিচে পড়া ধূসর কালি ।
আত্মহন্তা হয়েও চলছে মঞ্চ রচনার অভিনয়
জানি, প্রতিটি মোড়ের নিষ্পাপ নেশাখোর আমি
গল্প লিখছে শুধু চোখের নিচে পড়া ধূসর কালি ।

মারজান কবির

Dia Azzawi:My Broken Dream

No comments

Theme images by lobaaaato. Powered by Blogger.